রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি গ্রহণ করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ১ নভেম্বর এই শুনানির তারিখ নির্ধারিত ছিল, তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। এছাড়া গত ৭ অক্টোবর শুনানির দিন ধার্য থাকলেও চিফ প্রসিকিউটর বিদেশে ছুটিতে থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ২৭ আগস্ট প্রসিকিউশন হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেন। ওইদিন হাসিনাসহ ৩১ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে এ মামলায় মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর পলাতক আসামিদের আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়ে তাদের পলাতক ঘোষণা করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।

পলাতক আসামিদের তালিকায় রয়েছেন হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ও ইমরান এইচ সরকার। এছাড়া পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরাতে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা গণভবনে বৈঠক করে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এরপর পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়, যা ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে পরিচিত। অভিযোগমতে, রাত আড়াইটার দিকে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এতে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।