ক্রাইম প্রতিবেদক: কিশোর গ্যাং ও ওরা ১১ ব্যক্তি পুরা বাজালিয়া শাসন  শোষণ করছে। ওদের শাসন -শোষণ ও অত্যাচার  রুখে  দিতেও এলাকার মানুষকে শান্তি  দিতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।নির্বাচনী প্রচোরণায় বাজালিয়া আওয়ামীলীগের সাবেক  সাধারণ সম্পাদক ও আনারস প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লায়ন শহিদুল্লাহ চৌধুরী গণমাধ্যমে এই সব অভিযোগ করেন ।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি বাজালিয়া  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলাম। দলীয় মনোনয়ন চেয়েও পাইনি।  এলাকাবাসীর চাহিদার কারণে বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ায় পর থেকে আমার উপর অনেক ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে।  আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করার পর আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করিনি।

গত ২২ তারিখে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী তাপস কান্তি দত্ত পরিকল্পিতভাবে তার নিজের বাড়িতে হামলা করে আমার সমর্থক ৫৮ জনকে আসামী করে আরো শতাধিক মানুষকে মামলার অজ্ঞাত আসামি করেন।এর মধ্যে আমি কয়েকজনকে জামিন নিয়ে এসেছি। মামলা দিয়ে আসামীদেরকে ঘরে ঘরে গিয়ে হুমকি- দমকি  দিচ্ছে। পুলিশ আমার প্রতিপক্ষের পক্ষ নিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। গতকাল সন্দেহজনক কিছু ব্যক্তি  সশস্ত্র অবস্থায় আমার বাড়ির আশেপাশে অবস্থান করে।  আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন আমাকে যদি সুষ্ঠু নির্বাচন করার সুযোগ দেয়, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে ।  জনগণ আমাকে ভোট দিলে চেয়ারম্যান  নির্বাচিত হব, না দিলে যে নির্বাচিত হবেন তাকে আমি স্বাগত জানাবো। আল্লাহই  যথেষ্ট। আল্লাহর উপর আমি ভরসা করি, জনগণের উপর আস্থা রাখি । আমি শতভাগ আশাবাদী, জনগণ শতকরা ৯০ ভাগ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।

 এলাকায় উন্নয়ন বলে কিছু হয়নি। এলাকাবাসীর প্রতি আমার প্রত্যাশা , বাজালিয়া এলাকায় যে সম্প্রতি ছিল এটা ফিরিয়ে দেওয়ার জন্য  শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠনে যুব সমাজের যে ভূমিকা, তা যুব সমাজের মধ্যে বিস্তার করে “গ্রাম হবে  শহর স্লোগানকে সামনে নিয়ে  গ্রামকে নতুন ভাবে সাজাবো ।

 এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।শিক্ষাথীদের লেখাপড়া করার জন্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করা্ হবে।ইভটিজিং নিয়ে তিনি বলেন,রাস্তাঘাটে  নারীদের ইভটিজিং করা হচ্ছে। নিরাপদে নারীরা যাতে চলাচল করতে পারে তার কঠোর ব্যবস্থা নেব ।

 এলাকার মানুয়ের ভয় ও আতংক নিয়ে তিনি বলেন,এলাকার সুবিধাবঞ্চিত.আতংকগ্রস্থ ও ভয়ের মধ্যে যারা ছিল তাদের জন্যে আমার দরজা ২৪ঘন্টা খোলা থাকবে।