নুরুল ইসলাম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন অ্যাডভোকেট রণজয় মিত্র। স্থানীয় সাংবাদিকদের সাথে আজ শনিবার(১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে পদুয়াবাসীর সেবক হতে চান বলে উল্লেখ করেন। উপজেলা সদরের লোহাগাড়া বটতলী ষ্টেশনের একটি রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

পদুয়া ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় রণজয় মিত্র বলেন, চেয়ারম্যান হওয়া তাঁর কাছে ক্ষমতার বিষয় নয়; বরং জনগণের সেবা, অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ‘আইন ও সেবার সুশাসন, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন’ তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি। রণজয় মিত্রের বাবার সঙ্গে ছোটবেলা থেকেই জনসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়া কিশোর গ্যাং রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে তথ্যপ্রযুক্তি নির্ভর করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ ছাড়া সালিশ-বিচারে নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি, গ্রামীণ সড়ক, পদুয়া তেওয়ারী হাটের উন্নয়ন, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে তাঁর। শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার প্রসার ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলো সচল করার ওপর গুরুত্ব দিয়েছেন রণজয়।

নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আগামী পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে স্থানীয় তরুনসহ সকলের সর্বাত্তক সহযোগীতা চান। তাঁর মূল লক্ষ্য একটি আধুনিক, শিক্ষিত, স্বাস্থ্যসম্মত, দারিদ্র্যমুক্ত ও উন্নয়নমুখী পদুয়া ইউনিয়ন গড়ে তোলা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষক মোহাম্মদ আলী, শিক্ষক মিথুন ধর, নোমান খালেদ,মো: জাহেদ শাহ, এনামুল হক, আব্দুস সাত্তার প্রমুখ।