গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোহা. ফরিদ আহমেদ ফাহাদ তাঁর এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত ‘গ্রিন ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ভোটারদের দোয়া ও সমর্থন প্রার্থনা করেন ফাহাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নিজের নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে ফরিদ আহমেদ ফাহাদ বলেন, “৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ওয়ার্ডটিকে আধুনিক ও মাদকমুক্ত ‘গ্রিন ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে কাজ করব। শিক্ষার উন্নয়ন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করব।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ওয়ার্ডের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পাশাপাশি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁর। মাদকমুক্ত পরিবেশ, শান্তিশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করাকে তিনি তাঁর নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হিসেবে তুলে ধরছেন।