পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর অন্যান্য জাহাজ নিয়ে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু মঙ্গলবার (১০ নভেম্বর) জানিয়েছেন, এই মহড়ার মাধ্যমে চীন মূলত তাদের 'অ্যান্টি-অ্যাকসেস/এরিয়া ডিনায়াল' বা এ২এডি কৌশল বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই কৌশলের মূল লক্ষ্য হলো কোনো সম্ভাব্য সংঘাতের সময় যুক্তরাষ্ট্র বা অন্য কোনো মিত্র দেশকে নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ করা থেকে বিরত রাখা। অর্থাৎ, চীন যদি কোনো সামরিক অভিযান চালায়, তবে যেন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসতে না পারে, সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মহড়ায় লিয়াওনিং বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর প্রশিক্ষণ বহর অংশ নিয়েছে। এর আগে গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের সামরিক তৎপরতা সম্পর্কে তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, তাইওয়ানের উপকূল, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর জুড়ে চীনের ১০০টিরও বেশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ চলাচল করছে। একই সময়ে দ্বীপটির চারপাশে চীনা যুদ্ধবিমানের উপস্থিতিও বেড়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও চীন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক মহড়ার ঘোষণা দেয়নি, তবে গত মাসে বেইজিং জানিয়েছিল যে, লিয়াওনিং বিমানবাহী রণতরির এই প্রশিক্ষণ তাদের বার্ষিক কার্যক্রমের নিয়মিত অংশ এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়। দূর সমুদ্রে দীর্ঘ সময় সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করাই এর উদ্দেশ্য বলে দাবি করেছিল চীন।

এসব সামরিক তৎপরতার বিষয়ে ওয়েলিংটন কু বলেন, চীনের এ ধরনের শক্তি প্রদর্শন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসের শেষ দিকে তাইওয়ানে স্থানীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। এমন প্রেক্ষাপটেই চীনের এই সামরিক তৎপরতা সামনে এল। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের কথা বললেও সামরিক শক্তি ব্যবহারের পথও খোলা রেখেছে। অন্যদিকে তাইওয়ান সরকার চীনের এই সার্বভৌমত্বের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু তাইওয়ানের জনগণের।