শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নাশকতার মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, গত ৫ নভেম্বর নাশকতার একটি মামলায় ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। এর পরপরই বিএনপি নেতা মো. গোলাপ হোসেন নিজের দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। এই পদক্ষেপকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে উপজেলা বিএনপির পক্ষ থেকে গত সোমবার রাতে এই শোকজ নোটিশ পাঠানো হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মো. গোলাপ হোসেন। তিনি দাবি করেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত জবাব দেওয়া হবে।”
অন্যদিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, পুলিশ নিয়ম ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা গ্রহণ করে। আটক ব্যক্তিকে প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর পরোয়ানা বা ওয়ারেন্টের মিল না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জবাব সন্তোষজনক না হলে ওই বিএনপি নেতার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এই নোটিশে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।জানা যায়, গত ৫ নভেম্বর পুলিশ নাশকতার মামলায় ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.




