অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামের এই সিরিজে ফারিণকে ক্যামেলিয়া নামের একটি রহস্যময় চরিত্রে দেখা যাবে। মঙ্গলবার সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

প্রকাশিত ফার্স্টলুকে বিয়ের সাজে হাতে পিস্তল নিয়ে ফারিণকে দেখা গেছে, যার পেছনে অস্ত্রধারী কয়েকজন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সিরিজটির অন্য একটি ছবিতে ফারিণের পেছনে কালো পোশাকে ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে দেখা যায়। ফার্স্টলুকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এর গল্প ও চরিত্র নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নিজের চরিত্র নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’ ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার কাজের ভিড়ে ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি আশা করছেন, সিরিজটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তার অভিনয়জীবনেও নতুন অভিজ্ঞতা যোগ করবে।

নির্মাতা ইমরাউল রাফাত সিরিজটির নির্মাণশৈলী নিয়ে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

সিরিজটিতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ, যিনি নিয়মিত চলচ্চিত্র ও সিরিজে কাজ করছেন। তিনি জানিয়েছেন, এই সিরিজে তার চরিত্রে ভিন্নতা রয়েছে। অন্যদিকে, গান ও অভিনয়ের পরিচিত মুখ আরফান মৃধা শিবলুও এতে অভিনয় করেছেন। ফার্স্টলুকে তাকে বন্দুক হাতে দেখা গেলেও তিনি এখনই তার চরিত্রের রহস্য উন্মোচন করতে চাননি। আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’

‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।