ঢাকা : এভার কেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, ‘আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন। এ উপলক্ষে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ড সন্ধ্যা ৬টায় হাসপাতাল অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করবে।
উল্লেখ, গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
Post Views: 656



