নগর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিমুল্লাহ বাচ্চু। তিনি নগরের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, সাম্প্রতিক বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি সলিমুল্লাহ বাচ্চু। এসব মামলার ভিত্তিতেই তাকে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের হাতে এ নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন এই আওয়ামী লীগ নেতা। এর আগে গত বছরের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকায় স্থানীয় জনতার তোপের মুখে পড়েন সলিমুল্লাহ বাচ্চু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেছিল। ওই সময় কয়েক মাস কারাভোগের পর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। জামিনে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তাকে আবারও গ্রেফতার করা হলো।