জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের কার্যক্রম পরিচালনা করেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্পের পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয় এবং সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজই অধিবেশনটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সরকারি দলের সংসদীয় দলের এটি ছিল চলতি অধিবেশনের দ্বিতীয় সভা।