নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সংলগ্ন আলীনগরের সন্ত্রাসী ইয়াসিনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসআরবি সদস্য হত্যার ঘটনায় এরা মামলার আসামী বলে জানা গেছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা আলীনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজ এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রশাসনের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।