গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার মতো ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই দাবি জানানো হয়।

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়েছে, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ। দলটির ভাষ্যমতে, গোপালগঞ্জের মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।