নগর প্রতিবেদক: নগরীর চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, আগ্রাবাদসহ ৭০ ভাগ এলাকায় গত সোমবার বিকাল থেকে পানি সরবরাহ বন্ধ। ওয়াসার লাইন কাটা হওয়ায় প্রায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ফলে সাড়ে তিন হাজারের বেশি রোগীর পাশাপাশি চরম ভোগান্তিতে তাদের স্বজনরা।

সংকট এতটা তীব্র যে, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আজ বুধবার (১৮ নভেম্বর) ছুটে গেলেন পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসার প্রধান প্রকৌশলীর কাছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বললেন, পানির তীব্র সংকট চলছে। ওয়াসার লাইনে নাকি সমস্যা হয়েছে। আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছি। তারা আপাতত গাড়িযোগে আমাদের পানি দিচ্ছে। তবে তাতে হয় না। আমার পুরো হাসপাতালে তিন হাজারের বেশি রোগী থাকে। থাকে অভিভাবকরা। সামাল দেওয়া কষ্টকর।

বিষয়টি স্বীকার করে ওয়াসার মড-২-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেছেন, মেডিকেল, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় পানি নেই। মেডিকেলের পরিচালক মহোদয়কে আশ্বস্ত করেছি। আমরা আপাতত পানির গাড়ি পাঠাচ্ছি।

জানা গেছে, চান্দগাঁওয়ে ড্রেনের কাজ করার সময় ওয়াসার সরবরাহ লাইন কেটে গেলে এ সংকট দেখা দেয়। এ কারণে গত মঙ্গলবার থেকে মোহরা এবং মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে পানির জন্য হাহাকার চলছে বিশাল এলাকা জুড়ে। বিশেষ করে পানি সংকটে চমেক হাসপাতালে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এদিকে পানি নেই বাসা বাড়িতেও। কিছু কিছু ভবন ডিপ টিউবয়েলের পানিতে চললেও বেশিরভাগ বাড়িতে পানি সংকট। ফলে কাপড় ধোয়া, গোসল, রান্নাবান্নাসহ সবকিছু ব্যাহত হচ্ছে।

নগরের চকবাজারের বাসিন্দা গৌরী বিশ্বাস জানান, কয়েকদিন ধরে পানি নেই তাদের বিল্ডিংয়ে। এরপর আড়াই হাজার টাকা দিয়ে এক ভাউজার পানি কিনে নেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার(১৮ নভেম্বর) সকালে কেটে যাওয়া সরবরাহ লাইন মেরামতের চেষ্টা করা হয়। মেরামতের পর আরেকটি অংশে পুনরায় ফাটল দেখা দেয়। যার কারণে আজ তৃতীয় দিনের মতো পানি সরবরাহ বন্ধ আছে।

ওয়াসার মড-৩-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, পরশু ড্রেনের কাজ করার সময় চান্দগাঁও এলাকায় পানির সরবরাহ লাইন কাটা পড়ে। তখন থেকে আমরা মদুনাঘাট ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ করে দিই। এরপর মঙ্গলবার মোহরা এবং মদুনাঘাট দুটি প্লান্ট বন্ধ ছিল। অর্ধেকের বেশি এলাকায় পানির সংকট।

বুধবার সকালে কাটা অংশ মেরামত করা হয়। পরে দেখা যায় ৫০ মিটার দূরে আরেকটি জায়গায় লিকেজ হচ্ছে। আশা করি দ্রুত মেরামতকাজ শেষ হবে। তখন পুনরায় পানি সরবরাহ শুরু হবে।