সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার (১৮ নভেম্বর) বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকস্মিক এই বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দা ও এএফপির সাংবাদিকদের ভাষ্যমতে, বিস্ফোরণের আগে আকাশপথে হামলার আশঙ্কায় সাধারণত যে সতর্কবার্তা মোবাইল ফোনে দেওয়া হয়, এবার তা দেওয়া হয়নি। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট এবং কোনো সতর্কবার্তা ছাড়া এমন ঘটনা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একজন সাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণের সময় তার বাড়ির দরজাগুলো খুলে গিয়েছিল এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

বিস্ফোরণের সঠিক স্থানটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রিয়াদ বিমানবন্দরের কাছে শহরের উত্তর-পূর্বাঞ্চলে ধোঁয়া উড়তে দেখা গেছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে জোটটি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে এই নতুন ঘটনা ঘটল।

এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে দেশটির দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে। ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধ চলমান থাকলেও ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা কমে এসেছিল। তবে গত জুলাই থেকে লড়াই আবারও তীব্র আকার ধারণ করেছে এবং হুতিরা বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়ে এডেনের দিকে অগ্রসর হচ্ছে।