প্রেস বিজ্ঞপ্তি: আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার (১৫ জানুয়ারী)সকাল ১১টায় ২শ’ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত সমবেত জনগণের মাঝে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী বলেন, কনকনে শীতে কাবু জনজীবন। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা। ধনীদের উচিত শীতার্ত মানুষের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করা। মানব কল্যাণে দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। তাই এই ফাউন্ডেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আত্মনির্ভরশীল বৈষম্যহীন, বিজ্ঞানমনস্ক, সমতার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ডা. অসীম দাশ, শিলালিয়া-তাতুয়া-তিশরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ সভাপতি লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, আওয়ামী লীগ নেতা হরে কৃষ্ণ সিকদার, রুপন দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মো: নুরুল কবির চৌধুরী, ওষখাইন-মামুর খাইন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন চৌধুরী, পীরখাইন ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ আলম, আকিব হাসান, তানভীর হোসেন, ইমতিয়াজ উদ্দিন শাহীন, কোতোয়ালী থানা ছাত্রলীগেরসহ সম্পাদক ইনজামামুল হক ইজাজ চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাজীব নন্দী, সুমন চৌধুরী, রাজু নন্দী, ইকবাল হোসেন ও সজীব মিয়া প্রমুখ।




