সোহরাব হোসেন, ঢাকা: ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের পার্কিং এলাকা সংলগ্ন ইর্শাল কলোনিতে প্রবেশ-বাহির হওয়ার রাস্তার মুখে পথচারীদের চলাচলের জন্য বিকল্প কোনো পথ না রেখে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ।

বিকল্প কোনো পথ খোলা না থাকায় বাধ্য হয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে ফাঁক ফোকর দিয়ে চলাচল করছে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। উন্নয়ন কর্মযজ্ঞে ব্যবহার করা হচ্ছে বড় বড় ক্রেন ও বেকু। ক্রেনের মাধ্যমে ভারি ভারি লোহা-পাথর উঠানামা করা হচ্ছে কোনো রকমের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই। এরমধ্যেই পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে, যে কোন সময় হতে পারে বড় দুর্ঘটনার সম্মুখীন তার পরোয়া না করেই।

দুর্ঘটনায় কারো প্রাণহানি ঘটলে এর দায় নেবে কে? এভাবে বিকল্প পথের ব্যবস্থা না করে কোনো উন্নয়ন কর্মযজ্ঞ চলতে পারে না। কর্তৃপক্ষ নিশ্চিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে এভাবে কাজ করার চুক্তি করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা বাঁচাতে সাধারণ মানুষকে ঝুঁকিতে রেখে এভাবে কাজ করছে।

ওদিকে পুলিশ হেড কোয়ার্টার সংলগ্ন কসাইবাড়ী এলাকার রাস্তার উন্নয়ন কাজ চলায় গোটা দক্ষিণখানের মানুষ ইর্শাল কলোনির এই রাস্তা ব্যবহার করে। এখন কলোনির রাস্তা বন্ধ করে উন্নয়ন কাজ চলায় এলাকার মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি।