মিজবাউল হক, চকরিয়া : মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। উপজেলা প্রশাসনের অভিযান চালানোর পরও পূনরায় বালু উত্তোলন অব্যাহত রেখেছে। বন্যা চলে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে নদীর তীরবর্তী এলাকায় শ্যালো মেশিন, বালু কাটার মেশিন ও ড্রেজার বসিয়ে নদীর বুক চিড়ে বালু উত্তোলন করছে। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে বালু উত্তোলনের মহোৎসব। অন্যদিকে, সরকার হারাচ্ছে মোটা রাজস্ব।

স্থানীয় এলাকাবাসীরা জানান, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা এলাকায় মাতামুহুরী নদীর পয়েন্টে দিনরাত শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। কাকারা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফির নেতৃত্বে দিনরাত বালু উত্তোলন করছেন। এই বালু আবার ঘাট এলাকায় পাহাড়ের মতো স্তুপ করে প্রতিদিন ট্রাকের মাধ্যমে ১ হাজার থেকে ৭০০ টাকা দরে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ফলে নদী তীরবর্তী জনবসতিসহ কৃষি ও আবাদি জমি ভাঙনের আশঙ্কায় ভীত হয়ে পড়েছে এলাকাবাসী।

অন্যদিকে বিষয়টি দেখেও না দেখার ভান করছে পুলিশ ও উপজেলা প্রশাসন। মূলত প্রভাবশালীদের ছত্রছায়ায় বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি প্রতিনিয়ত বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। বেশকিছু মালামাল জব্দও করেছে। কিছুদিন বন্ধ থাকার পর পূনরায় বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন তিনি।

এলাকাবাসীরা আরও অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট করে মাতামুহুরী নদীতে বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। এলাকাবাসী বালু উত্তোলন বন্ধ করতে প্রতিবছরই বারবার প্রশাসনকে তাগাদা দিলেও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি তা আমলে না নিয়ে বালু উত্তোলন করছে বলে জানান ভুক্তভোগীরা। তারা বলেন, শুকনো মৌসুমের কারণে নদীর পানি বর্তমানে কমে গেছে। তাই ভাঙন ভয়াবহ আকার ধারণ করেনি। রাস্তাঘাট গুলো ভেঙ্গে যাচ্ছে। কিন্তু এবারের বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে প্রবল স্রোতে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়িঘর ও আবাদি জমি নদীতে বিলিন হওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকার মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে অনেকে বালু উত্তোলন করছেন। আমরাও একাধিকবার অভিযান চালিয়েছি। স্থানীয় রাজনৈতিক নেতাদের কারণে অভিযান পরিচালনা করতে সমস্যাও তৈরী হচ্ছে। এরপরও লিখিত অভিযোগ পেলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।