রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও সমৃদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সম্প্রীতি অটুট রেখে উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে।সরকার পার্বত্য অঞ্চলে উপর থেকে নিচে নয় বরং তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিচ্ছে।ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে সুষম ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
আজ শুক্রবার(১৩ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের উপর বিনিয়োগ করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনাসহ শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, প্রকৌশল, প্রশাসন ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে দেশের ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ই-লার্নিং কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে আরও আগ্রহী করে তোলা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। আগামী বছরের ফলাফলে এই উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়ে কিনা,তা মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। স্বাধীনতার পাশাপাশি বয়স ও বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় শাসন ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। কেবল রাষ্ট্রের উপর দায়িত্ব না চাপিয়ে পরিবার ও সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই পার্বত্য অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। এই অঞ্চলের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিতরণ লাইন সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের সুফল এই অঞ্চলের মানুষ পাবে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন দেশ ও জাতির সমৃদ্ধির মূল ভিত্তি দেশপ্রেম, নিজ অঞ্চল ও মানুষের প্রতি ভালোবাসা।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন মিতিঙ্গাছড়ি ব্রীজ এর শুভ উদ্বোধন করেন এবং সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।