মাহবুবুর রহমান
বাতাস তুই বড়ই কঠিন
বড়ই রঙিন
বড়ই নিশাচর।
বাতাস তুই সার্বজনীন
সবার মাঝে ঘর।
কত স্বপ্ন কত আশা
মিশে আছে তোর তরঙ্গে।
বাতাস তুই সাদা কালো
কত রঙ রূপের বাহার
মিশে আছে তোর অঙ্গে।
বাতাস তুই রঙিন ঘুড়ি
নারীর পায়ের আলতা ছুঁড়ি
নিত্য নাচের ঘর।
বাতাস তুই চলে গেলে
সকল আপন পর।
সোমবার : 17.01.2022
Post Views: 655



