আনোয়ারা প্রতিনিধি : নগরের কর্ণফুলী থানার বড়উঠানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মাসহ একই পরিবারে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার পিএবি সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা কোহিনূর আকতার (৫০), দুই ছেলে ওহিদুল আলম মানিক (২৩), এবং মিরাজ (১৭)।
বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।
একই ঘটনায় তাদের বোন সুমাইয়া আক্তার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া গ্রামের মোহাম্মদ শফির স্ত্রী ও সন্তানরা ।
স্হানীয় সূত্রে জানা গেছে, শান্তির হাট থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত কোহিনূর আক্তার বাপের বাড়ি আনোয়ারা গুন্দ্বীপ গ্রামে। দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার পরপরই এক কিলোমিটার দূরে গিয়ে বড়উঠান রাস্তার মাথা এলাকায় (চট্টমেট্টো -জ ০৭৫৮) স্হানীয়রা ঘাতক বাসটি জব্দ করেছেন বলে খবর পাওয়া গেছে।
পাঁচলাইশ থানার ওসি সাদেকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছে এবং দুইজন হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




