আনোয়ারা প্রতিনিধি :  আনোয়ারায় প্রসবের পর ফেলে যাওয়া নবজাতকের মায়ের খোঁজ মিলেছে।। নবজাতকটি এখনো আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে। উপজেলা প্রশাসন শিশুটির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে নবজাতককে পরিবারের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া চালাচ্ছে।নবজাতক প্রসবের পর মায়ের বুকে ঠাঁই না হলেও ঠাঁই হয়েছে ইউএনওর কোলে । ইউএনও সহ শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষনিকভাবে ভাইরাল হয়।

এলাকায় বিষয়টি আলোচনায় পরিনত হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার (৩০মে) বিকেলে আনোয়ারা বৈরাগ ইউনিয়নের আজিজ সাহেবের মার্কেটের নিচে মানসিকভাবে অসুস্থ এক নারী সন্তান প্রসব করে। এরপর স্থানীয়দের সহায়তায় বন্দর কমিউনিটি ক্লিনিকে নেয়া হয় ওই নারীকে। সেখানে কর্মরত ডাক্তার ও নার্সের সহায়তায় নবজাতকটিকে প্রাথমিকভাবে পরিচর্চা করা হয়। এক ফাঁকে সবার অজান্তে ওই নারী পালিয়ে যায়। বিকেলে দিকে নার্সরা সন্তান প্রসবিনীকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি।

বুধবার (৩১ মে) দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় ভারসাম্যহীন ওই নারীর খোঁজ মিলেছে। স্থানীয়রা ওই নারীকে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, নবজাতকটির মা ভারসাম্যহীন। শিশুটির মা বা তার পরিবারের কোন সদস্যের হাতে তুলে দেয়ার চেষ্ঠা করা হচ্ছে।