জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা উল্লেখ করেন, গত ১১ নভেম্বর দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ১২ নভেম্বর রাতে দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তিনি মনে করেন, এ ধরনের দ্বিমুখী বক্তব্য প্রকৃত ঘটনা উদঘাটনে জটিলতা তৈরি করবে।

নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, জুলাইযোদ্ধা হওয়ায় নুসরাত তাবাসসুম ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশে নাশকতার চেষ্টা করছে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের শৃঙ্খল ভাঙতে এগিয়ে আসা তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

সরকারের কাছে অধিকতর নিরপেক্ষতা প্রত্যাশা করে তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং এর অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা সরকারের দায়িত্ব। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তিকে ফ্যাসিস্ট পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।