সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : “তামাক নয়,খাদ্য ফলান”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা (বুধবার) সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
সভায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ আর রায়হান ছিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম মাহবুব ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ এইচ মঈনুল ইসলাম বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তামাক চাষের কারণে কৃষি জমির উর্বরতা হ্রাস পায়। এ যাবত যে সব ভূমিতে তামাক চাষ হয়েছে, সেসব জমিতে তামাক চাষ বন্ধ করে চাষাবাদের দিকে আগ্রহী হতে হবে। তামাক চাষের ক্ষতিকর দিকগুলো কৃষিজমির মালিককে বুঝাতে হবে।
ইউএনও ফাতেমা-তুজ-জোহরা বলেন, আইন অনুযায়ী তামাক গ্রহণ ও বিকিকিনিতে বিজ্ঞাপন বা প্রচারণা চালানো যাবে না। পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানাসহ শাস্তির বিধান সম্পর্কে মানুষকে বুঝাতে প্রচার-প্রচারণা চালাতে হবে। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ করেন।




