বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাশকে মানবিক সহায়তা দিতে এগিয়ে এসেছেন আওয়ামী লীগ নেতা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
শিমুল কান্তি দাশ ২৯ বছর ধরে জড়িত বিএনপির রাজনীতির সাথে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করলেও দুঃসময়ে পাশে নেই নিজ দলের কেউ। ফেসবুকে এই শিমুল কান্তি দাশের মানবিক সহায়তার পোস্ট দেখে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন আওয়ামী লীগ নেতা পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রীর এমন উদ্যোগে খুশি নিজ দলের নেতাকর্মী ও এলাকাবাসী।
ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বান্দরবান জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাশ। জটিল এ রোগের চিকিৎসার খরচ চালাতে গিয়ে বর্তমানে অনেকটাই নিঃস্ব তার পরিবার। টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে বর্তমানে বাসায় মানবেতর জীবন যাপন করছে যুব দলের সাবেক এ নেতা। দুঃসময়ে তার পাশে নেই দলের কোন নেতাকর্মী। তাই আক্ষেপ করে নিজের ফেসবুকে সহায়তা চেয়ে একটি পোস্ট করেন যুবদলের সাবেক এ নেতা।
ফেসবুকে যুবদল নেতার মানবিক সহায়তার এই আবেদন পার্বত্য মন্ত্রীর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন এবং চিকিৎসা সহায়তার আশ্বাস দেন বলে জানান বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা লক্ষ্মীপদ দাশ।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি দলমত সবার উর্ধে, মানুষে মানুষে বিবেধ ভুলে বিএনপি নেতা বান্দরবান জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিমুল দাশের চিকিৎসার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হৃদয় বিদারক পোস্ট দেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাৎক্ষণিক শিমুল দাশের পাশে গিয়ে দাঁড়াতে এবং চিকিৎসা খরচ বাবদ এক লক্ষ টাকা প্রদানের নির্দেশ দেন বান্দরবান ৩০০ নং আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও বর্তমান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে পার্বত্যমন্ত্রীর নির্দেশে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পুত্র উসিং হাই রবিন বাহাদুরসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা বিএনপি নেতা শিমুল দাশের বাসায় যান এবং তার শারীরিক অবস্থার সংবাদ নিয়ে তার হাতে পার্বত্যমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা খরচের নগদ এক লক্ষ টাকা তুলে দে




