ক্রাইম প্রতিবেদক: ট্রাফিক-ডেমরা জোনের মাতুয়াইল মেডিকেল ইনকামিং পয়েন্টে থেকে বিপুল পরিমান বিদেশী মদ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় সার্জেন্ট সবুজ ঘোষ নির্ধারিত সময়ের পূর্বে ঢাকায় প্রবেশের চেষ্টাকারী মেসার্স এম.খান ট্রান্সপোর্ট এজেন্সীর মাদকদ্রব্য পরিবহনকারী কাভার্ডভ্যানটি আটক করেন।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানের চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় সামনে ডিউটিরত সার্জেন্ট সুমন ইসলাম ও সঙ্গীয় কনস্টবল মো: বোরহান উদ্দীন ও কনস্টবল শফিকুল ইসলাম গাড়িটি আটক করে। এরপর, গাড়ির কাগজপত্র দেখানোর জন্য সার্জেন্ট সবুজ ও সার্জেন্ট সুমন চালক ও হেল্পারকে গাড়ি হতে নেমে আসার জন্য ডাকলে তারা দ্রুত পালিয়ে যায়। সন্দেহ হওয়ায় আটক করার জন্য সার্জেন্টদ্বয় ধাবমান হলেও রাতের বেলা অন্ধকার থাকায় কাভার্ডভ্যানের চালক ও হেল্পারকে আটক করা সম্ভব হয়নি।
অত:পর, গাড়ির কাছে এসে সার্জেন্ট সুমন ও সবুজ চালকের সিটের পাশে থাকা গাড়ির কাগজপত্রসহ একটি ব্যাগ খুঁজে পায়। সন্দেহ হওয়ায় সার্জেন্ট সবুজ ও সুমন কাভার্ডভ্যানের পেছনে তালা ভেঙ্গে ভেতরে একটি নতুন প্রিন্টিং মেশিনের পাশে ১টি প্লাস্টিকের বস্তা ও ৪টি কার্টন খুঁজে পায়। অধিক সন্দেহ হওয়ায় তারা প্লাস্টিকের বস্তা খুলে ১ টি প্যাকেটে গাজা ও ১টি কার্টনের কিছু অংশ খুলে মদের বোতলের উপস্থিতি পায়।
সার্জেন্ট সবুজ দ্রুত বিষয়টি সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লাকে অবহিত করলে তিনি তাতক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছান।
এসি ট্রাফিক-ডেমরা জোন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানের ভেতর বিপুল পরিমাণ মাদকদ্রব্যের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ) মোস্তাক আহম্মেদকে অবহিত করেন। এছাড়া, ট্রাফিক পুলিশ কন্ট্রোলরুমে অবহিতপূর্বক স্থানীয় যাত্রাবাড়ী থানার সহযোগিতা চাওয়া হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে এসি ট্রাফিক-ডেমরা জোনের উপস্থিতিতে সার্জেন্ট সবুজ, সার্জেন্ট সুমন ও কনস্টবলদ্বয় দ্বারা প্লাস্টিকের বস্তাটি খুলে ১১টি প্যাকেটে সর্বমোট ১১ কেজি ৩৪৫ গ্রাম পরিমাণ গাজা এবং ৪টি কার্টন খুলে ্যান্ডের ১৪২ বোতল বিদেশি মদসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে ট্রাফিক কন্ট্রোল রুমে একটি জিডি করা হয়। এছাড়া, বর্ণিত মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Post Views: 241




