প্রেস বিজ্ঞপ্তি: সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২১সেেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “সামাজিক সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: মজিবর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ সিলেট এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সিলেট।
সভায় জেলা প্রশাসক বলেন, সিলেট সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেখনো অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে হিন্দু-মুসলমান সকলকে এক হয়ে সোনার বাংলা গঠনে আত্মপ্রত্যয়ী হতে বলেন। তিনি সাম্প্রদায়িক বিষবাষ্প ও সাম্প্রদায়িক বেড়াজাল থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক চেতনাকে লালন এবং পালন করার আহবান জানান।
উক্ত সামাজিক সম্প্রীতি সমাবেশে জকিগঞ্জ উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ সমবেত হন।
Post Views: 247




