প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিসিএস প্রশাসন একাডেমির সার্বিক তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয়-এর সম্মেলন কক্ষে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের বিশেষ প্রশিক্ষন কোর্স এর সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কোর্স পরিচালক এ কে এম মাসুদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ।
মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত এক সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সে ঢাকা বিভাগের ১৩টি জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
Post Views: 271




