গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মধুমতি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীতে বিলীন হয়েছে অনেক ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে রাত কাটছে মধুমতি তীরের অনেক বাসিন্দার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালি গ্রামে মধুমতি নদীর গর্ভে বিলিন হচ্ছে ফসলী জমি ও বসত বাড়ি। নদী তীরের সদর উপজেলার ইছাখালি, ডুবসি, চরঘোষাল, ঘাঘাধলইতলা, মধুপুর, গোবরা এবং কাশিয়ানী উপজেলার কাশিয়ানী, ফুকরা, রাতইলসহ বিভিন্ন গ্রামের দেখা দিয়েছে ভাঙন। দুই উপজেলার মধুমতি নদীর অন্তত ১০ পয়েন্টে রয়েছে তীব্র ভাঙন। বিগত ১৫ বছর ধরে চলছে মধুমতি নদীর তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীর গর্ভে বিলিন হয়েছে হাজার হাজার একর ফসলি জমি, কয়েকশ বাড়িঘর, বসত ভিটা, মাদ্রাসা। ফলে আতঙ্কে রাত কাটে নদী পাড়ের এসব বাসিন্দাদের। কয়েকশ পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে বসবাস করছেন অন‌্যের জমিতে।

ইছাখালী গ্রামের হাবিবুর মোল্লার ছয়টি, আকু মোল্যার তিনটি এবং আরিফ মোল্লার দুটি ঘর এ সপ্তাহে নদীতে চলে গেছে। বিলীন হয়ে গেছে শত শত লোকের চাষাবাদের জমি, অসংখ্য গাছপালা। কখন কে বসতবাড়ি হারা হবেন, এই শঙ্কা তাড়িয়ে ফিরছে গ্রামবাসীদের। ভাঙনের কবলে পড়ে বসত ঘর ও মালামাল বাঁচাতে অন্যত্র সরেছে কয়েক হাজার পরিবার।

নদী ভাঙনের কারণে এই এলাকার মানচিত্রই বদলে গেছে। তিন শতাধিক পরিবার ইতিমধ্যে নদীর অন্যপাড়ে বসতি গড়েছে, যা এখন পড়েছে নড়াইল জেলার মধ্যে। গোপালগঞ্জের বাসিন্দা হয়ে নড়াইলের মধ্যে বসবাস করায় কোনো জেলারই সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা। অনেক ক্ষেত্রে মধুমতী নদী একই পরিবারকে দুই ভাগ করে রেখেছে। কিছু এলাকায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ ১৪ হাজার টাকা ও চাল বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

ভাঙনকবলিত এলাকা ইসাখালি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মোল্যা বলেন, গত ৬ ঘণ্টায় আমার ৬টা ঘর নদীতে চলে গেছে। এখন একখান ঘর আছে তাও ঝুঁকির মুখে। কখন নদীতে চলে যায় চিন্তায় আছি। এ ঘর খান চলে গেলে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।

একই গ্রামের মোল্লা পাড়ার বাসিন্দা মো. এনায়েতুল হক মোল্যা বলেন, ২০১৫ সাল থেকে এ এলাকায় মধুমতি নদীতে ভাঙন শুরু হয়। প্রতি বছরই শত শত মানুষের বাড়ি-ঘর সম্পদ নষ্ট হচ্ছে। সব কিছু হারিয়ে অসহায় অবস্থায় তারা নড়াইলে বসবাস করছে। বর্ষা মৌসুমে আশ্বাস দেয় বাঁধ দিবো, এরপর বালির বস্তা দেয়। কিন্তু কোনো কাজ হয় না।

ক্ষতিগ্রস্ত আমেনা বেগম বলেন, আমি দিন আনি দিন খাই। যে ভিটায় থাকতাম তা নদীতে চলে গেছে। এখন নিজেরাই বসত ঘর ভেঙে মালামাল সরিয়ে নিচ্ছি।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম মারুফ রেজা বলেন, প্রতি বছর এ এলাকায় নদী ভাঙন হয়। ফলে জালালাবাদ ইউনিয়নের মানচিত্র বদলে যাচ্ছে। অহসায় মানুষদের সাহায‌্য করা হয়। তবে স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আরও পরিবার নদীর ভাঙনের শিকার হবে।

নদী ভাঙন রোধে অসহায়ত্বের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফায়জুর রহমান বলেন, গত বছর আমরা জরুরি ভিত্তিতে ভাঙনরোধ করি। কিন্তু এখন অনক বেশি জায়গাতে ভাঙন দেখা দিয়েছে। আপতত ১ হাজার মিটার কাজ চলমান রয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মধুমতি নদীর ভাঙনে প্রতিদিন কোনো না কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপতত তাদের মধ্যে ঢেউ টিন, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প পাঠনো আছে। সেটি পাশ হলেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।