প্রেস বিজ্ঞপ্তিঃ মৌলভী ছৈয়দ মানে ইতিহাসের এক জলন্ত অধ্যায়। সারাদিন বক্তব্যে বললেও তার এই দীর্ঘ ইতিহাস শেষ করা যাবে না।আজ শুক্রবার ১২ আগস্ট সন্ধ্যায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমেদের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে গেরিলা বাহিনী গঠন অসংখ্য সফল অপারেশনের অগ্রসৈনিক। ১৯৭৫ সালে স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭৭ সালে সামরিক জান্তার কারাগারে নির্যাতনে শহিদ মৌলভী ছৈয়দ আহমদের অবদান ভুলবার নয়।
তিনি একাধারে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর প্রধান, চট্টগ্রাম নেভাল অপারেশন জ্যাকপট এর প্রধান বেজ কমান্ডার, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে অকুতোভয় বীরের ভূমিকা রাখেন তিনি। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বাঙ্গালী বাঁশখালীর এ কৃতিসন্তান মৌলভী ছৈয়দ আহমদ। মহান স্বাধিনতায় তাঁর অবদানের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তাকে স্মরণে রাখবে।
আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লেদুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি এম জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আরমান মাহমুদ, যুবলীগ নেতা হাসান শরিফ, তৌহিদুল আলম জুয়েল, নুরুল ইসলাম, সাইফুদ্দিন ভোলা, আলম ফকির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, সাজ্জাদ হোসেন, আবদুল আল মনি, বাদশা মিয়া, মোঃ আনিস প্রমুখ।
Post Views: 311




