প্রেস বিজ্ঞপ্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অফিসসমূহ তাদের নিয়মিত কার্যক্রম হিসেবে বিভিন্ন বিষয়ে তৃণমূলে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ১১আগস্ট  চট্টগ্রামের পটিয়া উপজেলা তথ্য অফিস করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
মোহাজের কলোনী,ছনুয়া,বাঁশখালীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম ।
দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান,মোঃ জাকের উল্লাহ, প্রধান শিক্ষক,খুদুকখালী মোহাজের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবদুর রহিম,সহকারী শিক্ষক,সজিব দে,সহকারী শিক্ষক,হারুনুর রশিদ,সহকারী শিক্ষক,মনজুর আহমদ,এসএমসি সদস্য,হান্নান আহমদ,এসএমসি সদস্য এবং মহিউদ্দিন এসএমসি সদস্য খুদুকখীল মোহাজের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমূখ।
বাল্য বিবাহকে অভিশাপ উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাল্য বিবাহ সমাজ উন্নয়নের অন্তরায়। বাল্য বিবাহের ফলে সমাজ ও পরিবারে অশান্তির সৃষ্টি হয়। অল্প বয়সে মা হলে মেয়েদের নানা রোগব্যাধীসহ অনেক শারীরিক জটিলতার সৃষ্টি হয়। ফলে তারা সমাজ ও পরিবারকে তেমন কিছু দিতে পারেনা। তাই সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল করতে হবে। নারীদেরসহ পরিবারের সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বোঝাতে হবে। নারীরা যে পরিবার সমাজ ও দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারে, সে বিষয়টি পরিস্কারভাবে তুলে ধরতে হবে।
তিনি এসব বিষয়ে তথ্য অফিসসমুহের প্রচারণার প্রশংসা করেন এবং প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি প্রচারণার অনুরোধ করেন।