চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বাড়ি পেয়েও যেসব গৃহ ও জমিহীন লোকজন তাতে থাকছেন না তাদের তালিকা তৈরি করা হচ্ছে। চলতি মাসের ১০ তারিখের মধ্যে এ তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মঙ্গলবার (২ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

মাহবুব-উল-ইসলাম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের মধ্যে বাড়ি উপহার দিয়েছেন। এসব বাড়ি পেয়ে গৃহহীনরা খুবই আনন্দিত হয়েছেন। এখনও অনেক আশ্রয়ণ প্রকল্প আছে, যেখানে বিদ্যুৎ সরবারহ না থাকায় বাড়িতে উঠছে না অনেকেই। অনেক পরিবার বাড়ি পাওয়ার পর তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তারা আর সেখানে থাকছেন না। তাদের বাড়িগুলো পতিত পড়ে আছে। ওইসব বাড়িতে যারা ওঠেনি তাদের তালিকা করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর প্রকৃত গৃহহীনদের মধ্যে ওইসব বাড়ি হস্তান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা বিভিন্ন স্থানের খবর জানেন। আপনাদের কাছে যদি এমন কোনো খবর থাকে যে প্রকৃত ভূমিহীন, তার থাকার জায়গা নেই, তাদের নাম ঠিকানা আমাদের জানাবেন। আমরা যাচাই-বাছাই করে ওইসব লোকদের বাড়ি দেব।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সহাকরী কমিশনার আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।