সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল হামিদ খানকে (৭৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত নেছার উদ্দিন খানের ছেলে।
সোমবার (১ আগস্ট) সকালে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব নলতা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি) মোহাম্মদ হালিমুর রহমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে গ্রেফতারকৃত ব্যক্তিকে ট্রাইব্যুনাল আদালতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।
Post Views: 268




