টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দুল্যা মনসুর নামক স্থানে থেমে থাকা বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ সময় মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, ঢাকাগামী থেমে থাকা একটি বালুভর্তি ট্রাককে পেছন দিক থেকে যাত্রীবাহী বিনিময় পরিহনের একটি বাস ধাক্কা দিলে বাস-ট্রাক দুমরে মুচরে ঘটনাস্থলে তিনজন মারা যান। খবর পেযে হাইওয়ে থানা পুলিশ, মির্জাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। সকাল ৭টার দিকে মহাড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে হাইওয়ে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




