জামালপুর প্রতিনিধি : জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। বুধবার (২২ জুন) বিকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৫৮সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার ৭টি উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ৩৬টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারসহ গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়েছে।

jamalpur-islampur-flood-pic

তিনি আরও বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর চারপাশে পানি উঠলেও এখনো বন্যার পানি প্রবেশ করেনি। ফলে এসব কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা চলমান রয়েছে।