ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ড। সফরকারী দলের পেসার জেমি ওভারটনের ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্সে এই জয় এসেছে। তিনি ১২ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কোনো পুরুষ বোলারের জন্য দ্বিতীয়বার ৫ উইকেট নেয়ার অনন্য কীর্তি। ওভারটনের বোলিং তোপে স্বাগতিক অস্ট্রেলিয়া ১৬ ওভার ৫ বলে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দেয়ায় ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে ৯৩ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারিত হয়। এই লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা ৮ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

শুক্রবার (২৭ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক শুরু করেছিল। মিচেল মার্শ ও স্যাম হারপার নিয়মিত বাউন্ডারি আদায় করছিলেন। তবে লিয়াম ডসন ১১ রানে মার্শকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন। এরপর ওভারটনের দারুণ দুটি ক্যাচে ১৪ বলে ২৬ রান করা হারপারকেও ফেরান ডসন। স্যাম কারানের বলে জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক দুটি ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও ওভারটনের বলে দ্রুতই আউট হন। ৬৫ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসে পড়ে।

ওভারটন এরপর ৬ রানে টিম ডেভিডকে ফেরান এবং দ্রুত জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরীকে (২২ বলে ১৯) আউট করেন। বেন ডোয়ারশুইসকে শূন্য রানে ফিরিয়ে তিনি নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন। ওভারটনের ৪ ওভারে ১ মেডেনসহ ১২ রানে ৫ উইকেটের স্পেলে অস্ট্রেলিয়া ৯২ রানেই ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। শেষ দিকে ডসন অ্যাডাম জাম্পাকে আউট করে ৩ উইকেট (৩/১৬) পূর্ণ করেন। মিচেল ওয়েন ১৭ রানে রানআউট হন এবং স্যাম কারান বিলি স্ট্যানলেককে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংস ১০৮ রানে শেষ করেন।

রান তাড়ায় নামলে ইংল্যান্ডের ইনিংসে বৃষ্টি বাধা দেয়। নতুন লক্ষ্য দাঁড়ায় ৯৩ রান। ইংল্যান্ড শুরুতে ফিল সল্টকে হারালেও অ্যানিউরিন ডোনাল্ড ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক হ্যারি ব্রুক একটি ছক্কা মারেন, তবে রাইলি মেরেডিথ একই ওভারে ব্রুক ও ডোনাল্ডকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন। বৃষ্টির বাধায় খেলা বারবার থামলেও জর্ডান কক্সের ব্যাটে কোনো বিপদ ঘটেনি। তিনি মাত্র ১৪ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন এবং টম ব্যান্টন ১০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।