নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, দুই যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। টহলরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।