মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কেবল বাংলাদেশ নয়, আনোয়ার ইব্রাহিম তার থাইল্যান্ড সফরও স্থগিত করেছেন। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।

এর আগে, আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আনোয়ার ইব্রাহিমের দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল। এই সফরে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্যসূচিতে ছিল। এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।