রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরা অবস্থায় দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে। ছোড়া গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি চালিয়েছে। তবে কী কারণে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়েও একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছিলেন।