দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে ক্যারিয়ারের এক বড় সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি দিয়েই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নেওয়ায় ইংল্যান্ড সিরিজটিই হতে যাচ্ছে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ও তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে সেই ইংল্যান্ডের বিপক্ষেই তার টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে। যদিও লর্ডসে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট খেলার সুযোগ ছিল, তবে মুশফিক সেই পর্যন্ত অপেক্ষা না করে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করেই থামার সিদ্ধান্ত নিয়েছেন।

৩৯ বছর বয়সী মুশফিক দীর্ঘ ২১ বছর ১৭৭ দিনের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। ১০৮টি টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার মোট সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে তিনি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি না থাকলেও, পরবর্তীতে নিজেকে দলের প্রধান ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি টেস্ট সেঞ্চুরির মালিক হন।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান মুশফিক। তিনি এখন পর্যন্ত তিনটি ডাবল সেঞ্চুরির মালিক, যা দেশের ক্রিকেটে অনন্য। কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডও তার দখলে। এছাড়া গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন, যেখানে তিনি ১০৬ রানের একটি ইনিংসও উপহার দেন।

অধিনায়ক হিসেবেও মুশফিকের অবদান অনস্বীকার্য। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি ৭টি জয় ও ৯টি ড্রয়ের রেকর্ড গড়েছেন। তার অধীনে পরাজয়ের হার ছিল ৫২.৩৪ শতাংশ, যা একাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়া বাংলাদেশিদের মধ্যে সর্বনিম্ন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়গুলো তার নেতৃত্বেই এসেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বেই জয় পায় বাংলাদেশ। লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে যাত্রা শুরু করা মুশফিক ক্যারিয়ারের শেষভাগে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলছেন।