পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতা-কর্মীরা। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে সংগঠনের উভয় ইউনিটের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভাঙ্গুড়া বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনে অংশ নেন। পুরো কর্মসূচিজুড়েই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের লক্ষণীয় উপস্থিতি দেখা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম মাসুম ও পৌর শ্রমিক দলের সভাপতি মো. জহুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
Post Views: 44




