ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রথম দিনের এই আলোচনার আগেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে জোটবদ্ধভাবে অংশ নেওয়া না-নেওয়া নিয়ে চরম মতভিন্নতা দেখা দিয়েছে। অন্যদিকে প্রথম দিন আমন্ত্রণ জানানো হলেও বিএনপি রোববার না গিয়ে পরদিন সোমবার সংলাপে অংশ নেবে বলে কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ইসির ঘোষিত সূচি অনুযায়ী, নিবন্ধনের ক্রম অনুসারে পরপর তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়েছে। প্রথম দিন রোববার তালিকার প্রথম দিকের ১৮টি দল, দ্বিতীয় দিন সোমবার ১৯টি দল এবং তৃতীয় দিন মঙ্গলবার বাকি ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়। বর্তমানে ইসিতে মোট ৫৯টি দল নিবন্ধিত রয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে এবং দলটিকে আলোচনার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি ইসি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববার প্রথম দিন আমন্ত্রিত দলগুলোর তালিকায় জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় ঐক্যভুক্ত তিনটি দলের নাম ছিল। তবে জামায়াত প্রথম দিন না গিয়ে পুরো জোটকে নিয়ে আলাদাভাবে সংলাপে বসতে ইচ্ছুক। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ঐক্যের জন্য আলাদা সময় চেয়ে ইসির কাছে আবেদন করা হয়েছে এবং সময় নির্ধারিত হলে তাঁরা সবাই একসঙ্গে ইসিতে যাবেন। এর আগে বৃহস্পতিবার জামায়াতের পক্ষে ইসি সচিব আখতার আহমেদকে মুঠোফোনে যৌথভাবে আসার ইচ্ছার কথা জানালে তিনি আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরামর্শ দেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশন এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি।

ঐক্যের বড় একটি অংশ জোটবদ্ধ সংলাপের পক্ষে থাকলেও শরিক এনসিপি ও এবি পার্টি আলাদাভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ১১-দলীয় ঐক্যের অন্য দলগুলোর মধ্যে নিবন্ধনের ক্রম অনুযায়ী সোমবার তিনটি এবং মঙ্গলবার এনসিপিসহ পাঁচটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত শুক্রবার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকে এনসিপি ও এবি পার্টি বাদে অন্য দলগুলো জোটবদ্ধ যাওয়ার পক্ষে মত দেয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকের পর এখন ইসির সংলাপে এনসিপির এককভাবে অংশ নেওয়ার ইচ্ছা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা দলের রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব জানান, বেশিরভাগ দল জোটগতভাবে যাওয়ার পক্ষে এবং ইসিকে তা মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এনসিপি নিজ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাফ জানিয়ে দিয়েছেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে শরিকেরা স্বতন্ত্রভাবে লড়বে, তাই ইসির সূচি অনুসারেই এবি পার্টি আলাদাভাবে বৈঠকে অংশ নেবে। ১১ দলকে একসঙ্গে না ডাকলে সংলাপে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে তাঁরা একমত নন।

এদিকে বিএনপির আর্জি মেনে তাদের সংলাপ এক দিন পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি উল্লেখ করেন, জামায়াত যৌথভাবে আসার কথা বললেও লিখিত চিঠি না দেওয়ায় রোববার সংলাপে আসার বিষয়টি দলটির ওপরই নির্ভর করছে। সচিব আরও জানান, একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা পেতেই নির্দলীয় ইউপি নির্বাচন ঘিরে এই আলোচনার আয়োজন। পাঁচ ধাপের এই ইউপি নির্বাচনে আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।