রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন এবং কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে ঘটা এই দুটি পৃথক ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে আগুন দেয়। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

অন্যদিকে, রাত আনুমানিক ৮টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।