মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও মঠ প্রাঙ্গণে। প্রত্যক্ষদর্শী ও এনইউজি সূত্রে জানা গেছে, ওই সময় স্কুল প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এনইউজি ও বিদ্রোহী স্থানীয় কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন মাগওয়ে ফেডারেল ইউনিট সরকার যৌথ বিবৃতিতে এই হামলার বিষয়টি জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী, হামলাটি চালানোর সময় আকাশ থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এনইউজির মুখপাত্র নে ফোন লাট জানিয়েছেন, বিমান ও গোলন্দাজ হামলায় নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় এলাকায় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন। এদিকে, টেলিগ্রামে সামরিকপন্থি চ্যানেলগুলো দাবি করেছে যে, তারা বিদ্রোহী বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী বা সামরিক-সমর্থিত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সামরিক সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।