বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর, সরকার সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৫ নভেম্বর ৮৪ পৃষ্ঠার একটি নির্দেশনাবলি জারি করেছে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নিয়ম তুলে ধরা হয়েছে। এই নতুন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন এই নির্দেশনায় তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ও বিমানবাহিনীর এয়ার মার্শাল পদের জন্য ১ লাখ ৬৪ হাজার টাকা এবং রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারিত হয়েছে। সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা। ব্রিগেডিয়ার জেনারেল থেকে নিচের পদগুলোতে চাকরির বছর অনুযায়ী বেতনের ধাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল পদে ১৭তম বছরে মূল বেতন হবে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা, কর্নেল পদে ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর পদে ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা। ক্যাপ্টেন পদে প্রথম বছরে মূল বেতন হবে ৫৮ হাজার টাকা, লেফটেন্যান্ট পদে ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে ৪৬ হাজার ২০০ টাকা।

বেতন কার্যকরের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম ছয় মাসে নতুন বেতনের ৪০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ৩০ শতাংশ পাবেন। সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটদের ক্ষেত্রে এই হার হবে যথাক্রমে ৫০ ও ২৫ শতাংশ। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ মূল বেতন পাবেন। তবে বাড়তি ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রচলিত হারেই ভাতা দেওয়া হবে।

মূল বেতনের বাইরে কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা এবং লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা পাবেন। মেজর ও সমমর্যাদার কর্মকর্তারা ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ের কর্মকর্তারা ৮৮০ টাকা ভাতা পাবেন। যোগ্যতা ভাতাও মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

উড্ডয়ন ও বিশেষজ্ঞ ভাতার ক্ষেত্রেও নতুন নির্দেশনা রয়েছে। সেনাবাহিনীর পাইলট ও ফ্লাইট ক্রুদের ক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল ও তার ওপরের পদে ১২ হাজার টাকা এবং কর্নেল ও তার নিচের পদে ১০ হাজার টাকা উড্ডয়ন ভাতা নির্ধারিত হয়েছে। নৌবাহিনীর কমান্ডার ও তার ওপরের কর্মকর্তারা ১২ হাজার টাকা এবং ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তারা ১০ হাজার টাকা পাবেন। বিমানবাহিনীর ক্ষেত্রে এয়ার কমোডর ও তার ওপরের কর্মকর্তাদের জন্য ১২ হাজার টাকা, গ্রুপ ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তাদের জন্য ১০ হাজার টাকা এবং গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা উড্ডয়ন ভাতা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতাও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে, যেখানে মেজর জেনারেল ও তার ওপরের পর্যায়ে ২ হাজার ৮৩০ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা পর্যন্ত ভাতা রয়েছে। এছাড়া প্যারাসুট ভাতা ৭১৫ টাকা, সাবমেরিন ভাতা ৪ হাজার ৫০০ টাকা, স্কুবা ডাইভিং ভাতা ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৭১৫ টাকা করা হয়েছে।

নতুন নির্দেশনায় প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১২১ টাকা করা হয়েছে। এছাড়া নতুন করে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তানের ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা যুক্ত করা হয়েছে। মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের চাকরিজীবীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা পাওয়া যাবে। হাওর, দ্বীপ ও চর ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ, তবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা দেওয়া হবে মাসে ২ হাজার টাকা করে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুন জাতীয় সংসদে জানানো হয়েছিল যে, ওই সময় সেনাবাহিনীতে ১ লাখ ৬২ হাজার ১২৫ জন, নৌবাহিনীতে ২৫ হাজার ৮১ জন এবং বিমানবাহিনীতে ১৭ হাজার ৩৯০ জন সামরিক সদস্য ছিলেন। সব মিলিয়ে তিন বাহিনীতে সামরিক সদস্যের সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন এবং ২০ হাজার ৮৯৪ জন বেসামরিক কর্মী নিয়োজিত ছিলেন।

এ ছাড়া প্যারাসুট ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা, সাবমেরিন ভাতা ৩ হাজার টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা, স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে ৭১৫ টাকা করা হয়েছে।.নতুন ভাতা ও কার্যকরের সময়নতুন নির্দেশনায় প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে।

ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন করে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তানের ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতাও যুক্ত করা হয়েছে নির্দেশনায়।