ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কেবল বর্তমান অচলাবস্থা নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তার দেশ। যেকোনো সম্ভাব্য চুক্তিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকতে হবে বলে তিনি জোর দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় সংবাদপত্র 'ইরান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

আরাগচি বলেন, এমন কোনো চুক্তির কোনো অর্থ নেই যেখানে আজ চুক্তি স্বাক্ষরিত হলো, অথচ দুই মাস পর তা লঙ্ঘন করে আবারও সংঘাত শুরু হলো। গত জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, সেই চুক্তি হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় আবারও সংঘাত শুরু হয়েছিল। এই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ চুক্তিতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চুক্তিই যে গ্রহণ করতে হবে, তা নয়। পারমাণবিক আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যস্থতাকারীরা দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তবে অন্যান্য বিরোধপূর্ণ বিষয় থেকে আলাদা করে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নের সমাধান সম্ভব নয় বলে তিনি জোর দিয়ে জানিয়েছেন।

আরাগচি জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলোচনা কমিটি এখন প্রস্তাবিত চুক্তিগুলো পর্যালোচনা করবে। এরপর কাউন্সিল এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫: ৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬: ১০