আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা এখন আর কেবল সিনিয়র দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নেই। আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ বয়সভিত্তিক দলগুলোর প্রতিভাবান ফুটবলারদের ওপরও কঠোর নজরদারি চালাচ্ছেন। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, প্রধান কোচ লিওনেল স্কালোনির সহকারী মাতিয়াস মান্না সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে মোট ৭৪ জন ফুটবলারকে নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়টি উঠে এসেছে।

মাতিয়াস মান্না নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এজেইজা অনুশীলন কমপ্লেক্সের অনুশীলনের কিছু ছবি শেয়ার করেন। সেই ছবিতে দেখা যায়, সিনিয়র জাতীয় দল, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ এই তিন স্তরের মোট ৭৪ জন খেলোয়াড়কে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড পজিশন অনুযায়ী বিন্যস্ত করা হয়েছে।

তালিকা অনুযায়ী, সিনিয়র দলে রয়েছেন ২৮ জন ফুটবলার। এর মধ্যে চারজন গোলরক্ষক হলেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান। রক্ষণভাগে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালার্দি, অ্যারন আনসেলমিনো, আগুস্তিন গিয়াই ও গনসালো মন্তিয়েল। মিডফিল্ডে রাখা হয়েছে মাসিমো পেরোনে, এজেকিয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বারকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজকে। এছাড়া আক্রমণভাগে নজরদারিতে আছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে লোপেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে ও জিওভানি সিমিওনে।

অনূর্ধ্ব-২০ দলে মোট ২৪ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে গোলরক্ষক হিসেবে আছেন মাসিমো লেগুইসামন, দামিয়ান তালাভেরা, রামিরো বুরাত্তি ও আগুস্তিন কোর্তেস। রক্ষণভাগের তালিকায় রয়েছেন হোয়াকিন সালাস, লুকাস আয়ালা, গনসালো এসকুদেরো, হুয়ান আরাইয়াগো, মাতেও মার্তিনেজ, ইগ্নাসিও ওভান্দো, ভ্যালেন্তিন লোসা ও এলিয়াস ভেরন। মিডফিল্ডে আছেন ব্রুনো গালাসি, আলেহান্দ্রো তেয়ো, ফাকুন্দো কারিজো, হেরোনিমো গোমেজ মাত্তার, ফ্রাঙ্কো পেরেজ, ফাকুন্দো গুচ ও রামিরো তুলিয়ান। আক্রমণভাগে রয়েছেন ফাকুন্দো হাইনিকোস্কি, ভ্যালেন্তিন দাভিলা, ফ্রাঙ্কো দমিঙ্গেজ, ইয়ান সুবিয়াব্রে ও অ্যালেক্স ভেরন।

অনূর্ধ্ব-১৭ দলের তালিকায় থাকা ২২ জন খেলোয়াড়ের মধ্যে গোলরক্ষক হিসেবে আছেন ভ্যালেন্তিন রেইগিয়া, থিয়াগো পার্গা ও কেভিন বায়েজ। রক্ষণভাগে আছেন বাউতিস্তা রোলদান, সিমন এসকোবার, অ্যালেক্স কারদোসো, বাউতিস্তা হিমেনেজ, মাতেও মেন্দিসাবাল, আলভারো গুইচ, হুলিও কোরিয়া ও থিয়াগো পেরেজ। মিডফিল্ডে রয়েছেন মাতেও সানচেজ, আলান আলকারাজ, জিওভান্নি বারোনি, মার্কোস অর্তিজ, বেনহামিন ভায়েহো, মাতেও মাচুকা ও গালো এসকোবার। আক্রমণভাগে আছেন হুয়ান ক্রুস পলিসেলা, এমিলিয়ানো বারিওনুয়েভো, ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া।

এই তালিকার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে দলের বাইরে থাকা তারকারাও কোচিং স্টাফের রাডারে রয়েছেন। এর মধ্যে চোটের কারণে খেলতে পারেননি ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ। নিষেধাজ্ঞার কারণে বাইরে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। এছাড়া সর্বশেষ দলে ডাক না পাওয়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর নামও এই পর্যবেক্ষণ তালিকায় রয়েছে।