দেশের বাজারে টানা পতনের মুখে থাকা স্বর্ণের দরে এবার বড় ধরনের পতন ঘটেছে। মূল্যবান এই হলুদ ধাতুটির দাম এক লাফে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করে, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এই সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাজারে অন্যান্য মানের স্বর্ণের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায় বিক্রি হবে।

এর আগে বৃহস্পতিবারও দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সেই হিসেবে গতকাল প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।