ইউরোপজুড়ে জীবনযাত্রার বাড়তি ব্যয়, আবাসন সংকট, দুর্বল জনসেবা এবং ক্রমবর্ধমান সামরিক ব্যয়ের প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। গত শুক্রবার ফ্রান্স, ব্রিটেন, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসসহ ইউরোপের ২৫টিরও বেশি দেশে শ্রমিক, শিক্ষার্থী ও তরুণরা সমন্বিত বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পঞ্চম বছরে পা দেওয়ার প্রেক্ষাপটে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে আসন্ন নির্বাচনগুলোর আগে এই কর্মসূচিকে সংশ্লিষ্ট সরকারগুলোর ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

ইতালিতে বৃহত্তম ট্রেড ইউনিয়ন সিজিআইএল (CGIL)-এর ডাকে আয়োজিত সাধারণ ধর্মঘটে জনজীবন স্থবির হয়ে পড়ে। এই কর্মসূচিতে স্কুল ও হাসপাতালের কর্মী, সরকারি-বেসরকারি খাতের শ্রমিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী একযোগে রাজপথে নেমে প্রতিবাদ জানান।