দীর্ঘদিন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ডিয়ার ডি’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর সিনেমাটি বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো মা ও মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায়কে। অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা প্রযোজিত এই সিনেমাটি ২০২৪ সালের শেষের দিকে নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শুটিং শেষ হওয়া সত্ত্বেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য চলচ্চিত্রের মুক্তির সূচির কারণে ছবিটির মুক্তি এতদিন আটকে ছিল।

সিনেমাটির গল্প বিদেশনির্ভর প্রেক্ষাপটে নির্মিত। এতে শ্রাবন্তীকে একজন একক মা হিসেবে দেখা যাবে, যিনি একাই তার মেয়েকে বড় করেছেন। কিশোরী মেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক বেশ মধুর থাকলেও, হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের জীবন সম্পূর্ণ বদলে যায় এবং অতীতের অনেক সত্য সামনে চলে আসে। ছবিটির প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে, যেখানে কিশোরী বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী লড়াইয়ের চিত্র ফুটে উঠবে।

বড় পর্দার পাশাপাশি দিতিপ্রিয়া ছোট পর্দাতেও ফিরছেন। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি এই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম সাজে ‘মনসা’ রূপে ধরা দিয়েছেন তিনি। এর আগে ছোট পর্দা থেকে পরিচিতি পাওয়া দিতিপ্রিয়া বড় পর্দাতেও নিয়মিত কাজ করেছেন, তবে বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেত্রী।