দেশে আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা আরও বৃদ্ধি পেলে এবং তা আইনগতভাবে ঠেকাতে সরকার ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির জেলা কমিটি গঠন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনসহ দেশের সব ঐতিহাসিক অর্জনে যুব সমাজের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের প্রধান চাবিকাঠি। সদ্য সমাপ্ত জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বেও ছিল তরুণ ও যুবকেরা। তবে তরুণরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য তুলনামূলক কম। রাজপথ ও ক্ষমতার চেয়ার—উভয় ক্ষেত্রেই যুব নেতৃত্ব সমান সাফল্য দেখাতে পারলে তবেই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, তরুণদের অনৈক্য ও সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণেই পরাজিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দেওয়ার সাহস পাচ্ছে।

এবি পার্টি চেয়ারম্যান আরও বলেন, যারা গাড়ি-বাড়ি পুড়িয়ে ও মানুষ হত্যা করে রাজনীতিতে ফেরার কথা বলছে, তাদের মনে রাখা উচিত যে জনগণকে নির্যাতন ও নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন ঘটেছে। সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি জোর দিয়ে বলেন, যদি আওয়ামী সন্ত্রাস আরও বাড়ে এবং সরকার তা আইনি প্রক্রিয়ায় প্রতিরোধ করতে ব্যর্থ হয়, তবে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হবে। আর এমন পরিস্থিতি তৈরি হলে তার পূর্ণ দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়ে জীবন দিলেও রাজনৈতিক দলগুলো তাদের মেধা, সাহস ও আবেগকে রাষ্ট্র গঠনে ব্যবহার না করে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ ও সহিংসতার রাজনীতিতে জড়িয়ে তরুণদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে, অথচ তাদের কাজ হওয়া উচিত ছিল নতুন চিন্তা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি ও রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা। প্রধান বক্তা এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, যুবসমাজকে যোগ্য ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজমুক্ত সমাজ গঠনে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের জাতীয় সম্পদে পরিণত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, গত সতের বছর ধরে ফ্যাসিবাদী গোষ্ঠী গুম, খুন ও অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষের অধিকার হরণ করেছে, আর বর্তমান সরকারও জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারছে না। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে বলে উল্লেখ করেন তিনি। সমাবেশে জেলা সদস্যসচিব আলী আসগর ইমন ও যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ উদ্বোধনী বক্তব্য রাখেন। এ ছাড়া জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারা বক্তৃতা করেন। সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশ থেকে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান। নতুন কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জের তরুণদের সংগঠিত করে ইতিবাচক রাজনীতি, সামাজিক সমস্যা সমাধান ও দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।